• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ দুপুর

নাফ নদী থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আবারও পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ বলেন, সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেসহ নৌঘাটে ফিরছিল। নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছে রাত হয়ে গেলে তারা ট্রলার নোঙর করে অবস্থান নেন। কিছুক্ষণ পর স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে।

চট্টগ্রাম জোনের কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব গণমাধ্যমে বলেন, পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা জেনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিজিবির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে ধরে নিয়ে গিয়ে দুই শতাধিক বাংলাদেশি জেলেকে জিম্মি করে রেখেছিল আরাকান আর্মি। সীমান্তে উত্তেজনা ও দফায় দফায় পতাকা বৈঠকের পর গত দুই দিন আগে ৭৩ জন জেলেকে ফেরত আনে বিজিবি। তবে নতুন করে আবারও জেলে আটকের ঘটনায় উপকূলজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com