হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগে আটক বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন বেলা সোয়া ১টার দিকে তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে নিয়ে তাকে আটক করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর