• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৩ সকাল

ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলে একটি ফলের বাজারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট ও দুই বেসামরিক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দোরচে শহরে এ দুর্ঘটনা ঘটে। শহরটিতে দেশটির সেনাবাহিনীর একটি বড় বিমানঘাঁটি রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং আগুন নেভাতে ব্যস্ত উদ্ধারকর্মীদের দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দেশটির সেনাবাহিনীর বিমান প্রশিক্ষণ কেন্দ্র এক বিবৃতিতে নিহত দুই সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন—পাইলট কর্নেল হামেদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি। দুর্ঘটনার সময় বাজারে নিজ নিজ দোকানে থাকা আরও দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান। হেলিকপ্টারটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিচার বিভাগের প্রধান আসাদোল্লাহ জাফারি পৃথকভাবে একটি মামলা গ্রহণ করে তদন্তকারী দল পাঠিয়েছেন।

এর মাত্র এক সপ্তাহ আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে ইরান বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই যুদ্ধবিমানটি ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত পুরোনো F-4 Phantom II মডেলের। এতে একজন পাইলট নিহত হলেও অন্যজন ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। সেখানেও কারিগরি ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

দীর্ঘদিনের মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ বহর আধুনিকীকরণে বড় ধরনের বাধার মুখে পড়েছে। যদিও দেশটি রাশিয়া থেকে কিছু যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান কিনেছে এবং আধুনিক সু–৩৫ যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা চালাচ্ছে, তবে সেগুলো এখনও সরবরাহ করা হয়নি।

এই হেলিকপ্টার দুর্ঘটনাটি এমন এক প্রেক্ষাপটে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র এবং নতুন দফার পারমাণবিক আলোচনা চলছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]