• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৩:২৭ দুপুর

হামলার মধ্যেই এবার নতুন সিদ্ধান্ত নিল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার মধ্যেও ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে Iran সরকার। সরকারি ঘোষণায় বলা হয়েছে, রাজধানী Tehran প্রদেশে অবস্থিত সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী প্রতিষ্ঠানে আগামী ৮ মার্চ (রোববার) থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হবে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজির।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানে মোট কর্মীর ২০ শতাংশ সরাসরি অফিসে উপস্থিত থেকে কাজ করবেন।

তবে ঘোষণায় আরও বলা হয়েছে—
প্রদেশের সব নারী কর্মচারী দূরবর্তীভাবে (রিমোট) কাজ করবেন।
কিছু ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে।

সেবা প্রদানকারী সংস্থার কার্যকর ইউনিট, সিটি করপোরেশন, চিকিৎসা কেন্দ্র, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

এছাড়া তেহরান প্রদেশের সব পর্যায়ের ব্যবস্থাপনা পদে থাকা কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দেশটিতে এখনও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম সচল করার চেষ্টা করছে ইরান সরকার।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com