কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ আসন্ন ১৯৯তম পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সারি নির্ধারণে দাগকাটার কাজ শুরু হয়েছে।
শনিবার (৭ মার্চ) সরেজমিন দেখা যায় মাঠ পরিষ্কারের দায়িত্বে থাকা শ্রমিকগণ কোদাল হাতে দাগকাটার কাজে ব্যস্ত রয়েছে কেউবা সেই মাঠি এবং বিভিন্ন ময়লা পরিষ্কারের নিয়োজিত রয়েছে।
কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৭০ জন পৌরকর্মী মাঠ পরিষ্কার ও দাগকাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। ঈদগাহ মাঠটি সুবিশাল হওয়ায় এখানে মুসল্লিদের জন্য দুই শতাধিক এর উপরে নামাজের সারি বা লাইন রয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। তাই মুসল্লিদের সুবিধা ও শৃঙ্খলা বজায় রাখতে আগেভাগেই মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নিতে আসবেন বলে আশা করা হচ্ছে। এ জন্য মাঠ পরিষ্কার, সারি নির্ধারণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শেষ করার কাজ চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর