• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:১০ রাত

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজধানীর চানখাঁরপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটি জব্দ করে পুলিশ।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭ মার্চ উপলক্ষে চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন আটক দুজন। এক পর্যায়ে সেখানে কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে যায়। এসময় সঙ্গে ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও মালিককে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়।

আটক হওয়া ঢাবি ছাত্রের নাম আসিফ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজন অপারেটরকেও আটক করা হয়, তবে তার নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত দলের সকল কার্যক্রমই নিষিদ্ধ, যে কারণে আমরা নিয়ে আসছি।’

কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্যারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com