পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জনগণের স্বার্থে, এলাকাবাসির স্বার্থে আমি কোন আত্মীয় স্বজন চিনি না। কোন নেতাকর্মী চিনি না। সব চেয়ে বড় আপনজন হলো আমার নগরকান্দা-সালথার মানুষ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাটি কাটা বালু কাটাসহ সব অপকর্ম থেকে আপনাদের বিরত থাকতে হবে। আমি সব সরকারি দপ্তরে চিঠি দিয়েছি। চিঠিতে লেখা আছে আমার নাম ব্যবহার করে যদি কেউ আপনাদের কাছে কোন অন্যায় কাজ নিয়ে যায় তাদেরকে প্রশ্রয় দিবেন না।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন শামা ওবায়েদ।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও বলেন, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে দীর্ঘদিন অকার্যকর থাকা জাতীয় সংসদ আবারও কার্যকর হয়েছে। ১৭ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় অবশেষে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে সংসদ আবারও সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছে।
শামা ওবায়েদ আশা প্রকাশ করে বলেন, এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ভোটারদের হাতের কালি শুকানোর আগেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন, যা বিএনপির জনকল্যাণমুখী রাজনীতির প্রমাণ।
ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর