জাতীয়তাবাদী কর্মজীবী দল দেশবরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। গত ১৫ মার্চ ২০২৬, রবিবার বিকাল ৪:৩০ ঘটিকায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে এই স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; আবদুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, বিএনপি; আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি; মোঃ মাইনুল ইসলাম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি; মোঃ আব্দুস সামাদ মিয়া, এমডি, এসোসিয়েশন ড্রাগ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার। সভাপতিত্ব করেন মোঃ সালাহউদ্দিন খান পিপিএম, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সভাপতি, জাতীয়তাবাদী কর্মজীবী দল। এই সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ মোল্লা, এমডি, ফোনিক্স; মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, এমডি বাংলাদেশ কোঅপারেটিভ ইন্সুরেন্স লি:; প্রফেসর ডক্টর আসিফ মিজান, ভাইস-চ্যান্সেলর, দারুস সালাম বিশ্ববিদ্যালয়; সাইফ মাহমুদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি; মোঃ আনোয়ার জামান মান্নু, সাবেক ছাত্রনেতাসহ সর্বস্তরের বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মওদুদ আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর