মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলি দান" জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা লিপির নেতৃত্বে সমবেত কন্ঠে কালজয়ী এ গান পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হলো ২৫ শে মার্চ ১৯৭১ গণহত্যার স্বিকার শহীদদের।
জয়পুরহাটে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখা নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে বুধবার সন্ধায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন করে। জয়পুরহাট শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোস্তাহেদ ফাররোখের সঞ্চালনায় এ দিবস উদযাপন উপলক্ষে কবিতা "এইসব পথে প্রান্তরে ' আবৃত্তি করেন আতাউর রহমান।
এছাড়াও ফাবিহা আবৃত্তি করেন "শহীদ স্মরণে' কবিতা এবং "এসো রাত্রিকে ঢেকে দাও" কবিতা আবৃত্তি করেন আগমনী। ২৫ শে মার্চ গণহত্যা নিয়ে আলোচনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সাবেক সভাপতি নন্দকিশোর আগরওয়ালা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নির্বাণ ও প্রাপ্তী " আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আমিনুল হক বাবুল। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর