জয়পুরহাটে আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাট স্টেডিয়ামে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শারীরিক নানা কসরত প্রদর্শন করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া 'জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার' আহ্বান জানান।
এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের আহ্বায়ক আবদুর রব তরফদার রুকু সহ জেলা প্রশাসন ও অন্যান্য বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে হাসপাতাল, ভবঘুরে ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। এছাড়াও কর্মসূচীর মধ্যে রয়েছে সৌখিন ফুটবল খেলা, শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর