রাশিয়া এই মাসে ইরান-কে ড্রোন সরবরাহ শুরু করেছে এবং মাসের শেষ নাগাদ ধাপে ধাপে এই সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে Financial Times, পশ্চিমা গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে।
রিপোর্টে বলা হয়েছে, ড্রোনের পাশাপাশি রাশিয়া ইরানে খাদ্য ও ওষুধও পাঠাচ্ছে। এর আগে মস্কো তেহরানকে গোয়েন্দা সহায়তা ও স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে বলেও উল্লেখ করা হয়। তবে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া বর্তমান যুদ্ধে এটিই রাশিয়ার প্রথম সরাসরি অস্ত্র সরবরাহ।
এ বিষয়ে ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, “বর্তমানে অনেক ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। তবে আমরা ইরানের নেতৃত্বের সঙ্গে আমাদের সংলাপ চালিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, রাশিয়া ২০২৩ সাল থেকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানি নকশার ড্রোন উৎপাদন করছে। বিশ্লেষকদের মতে, এই ড্রোন সরবরাহের লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা বাড়ানো এবং তেহরানের অবস্থান আরও শক্তিশালী করা।
এদিকে ইসরায়েল সম্প্রতি ক্যাস্পিয়ান সাগরসংলগ্ন ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা রাশিয়া-ইরান সরবরাহ লাইনে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: Financial Times.
সাজু/নিএ
সর্বশেষ খবর