• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
চাঁপাইনবাবগঞ্জে

এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের ৮ নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পঠিয়েছেন। ওই পদত্যাগপত্রের একটি করে অনুলিপি তারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠিয়েছেন। তবে সেখানে ৪ জনের স্বাক্ষর পাওয়া গেছে।

স্বাক্ষরযুক্ত পদত্যাগ করা অন্যরা হলেন- এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্ববায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

এছাড়াও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সবুর জেন্টু ও অপর যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য তসিকুল আজম বাবুর নাম পদত্যাগপত্রে থাকলেও তাদেও স্বাক্ষর ছিল না।

দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে এবং দলীয় কার্যকলাপ চালাতে পরিচালনা করতে অপারগ হওয়ায় দলের সব পদ থেকে অব্যহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।

পরে আলাউল হক সাংবাদিকদের বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এ জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি।

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

স্বাক্ষর না থাকা পদত্যাগকারীদের সম্পর্কে তিনি বলেন, বাকি জেলার বিভিন্ন স্থানে থাকায় তারা ফোনে সম্মতি জানানোয় তাদের নাম দেওয়া হয়েছে এবং তারাও স্বাক্ষর করবে।

এর আগে ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে গঠন করা হয় জেলা আহ্বায়ক কমিটি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]