• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ বিকাল

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ তরুণের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১)। তাদের বাড়ি কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায়। এ ঘটনায় মো. সানি (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল গ্রামে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে তিন বন্ধু কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ (পরিদর্শক) মো. নাছির উদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com