• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৩ মিনিট পূর্বে
লাইফস্টাইল
ডেস্ক
প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০২:২৫ দুপুর

হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে করণীয়

ফাইল ফটো

তীব্র গরমে যখন হাঁসফাঁস অবস্থা সবার, তখনই প্রশান্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি। এই হঠাৎ আসা বৃষ্টি যতটা স্বস্তির, ততটা না হলেও অল্প অস্বস্তিরও কারণ হয়ে দাঁড়াতে পারে। কীভাবে? আসলে গরমের সময় বৃষ্টি নিয়ে সতর্কতা থাকে না অনেকের মধ্যেই। যে কারণে হুটহাট আসা বৃষ্টির কারণে পড়তে হয় কিছু সমস্যায়। হঠাৎ বৃষ্টি এলে আপনার করণীয় কী? চলুন জেনে নেওয়া যাক হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে করণীয়- 

পোশাক পরিবর্তন করুন

ঠান্ডা লাগা, জ্বর বা নিউমোনিয়া এড়াতে ভেজা পোশাক, মোজা এবং জুতা ইত্যাদি দ্রুত বদলে নিন। যদি তা সম্ভব না হয় তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। সম্ভব হলে অফিসের ডেস্কে বাড়তি এক সেট পোশাক রেখে দিন। যেন প্রয়োজন হলে দ্রুত বদলে নিতে পারেন।

হালকা গরম পানিতে গোসল

হালকা গরম পানি দিয়ে গোসল করে নিন। সেইসঙ্গে চুলও ভালো করে ধুয়ে নেবেন। এর ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হবে এবং বৃষ্টির পানিতে থাকা ব্যাকটেরিয়া বা দূষণকারী পদার্থও ধুয়ে ফেলা যাবে সহজেই।

চুল শুকিয়ে নিন

ভেজা চুল থেকেও নানা অসুখ বাঁধতে পারে। মাথাব্যথা, সাইনাস কিংবা সর্দিজ্বর এক্ষেত্রে সাধারণ। তাই গোসলের পর চুল ভেজা রাখবেন না, যত দ্রুত সম্ভব শুকিয়ে নিন। এমনকী ভেজা অবস্থা চুলে চিরুনি কিংবা তেলও ব্যবহার করবেন না। ভেজা চুল অনেকটাই নরম থাকে, তখন চিরুনির স্পর্শে তা ভেঙে যেতে পারে। আর ভেজা অবস্থায় চুলে তেল ব্যবহার করলে তা স্ক্যাল্পের পরিবেশ স্যাঁতস্যাঁতে করে তোলে।

হাত-পা পরিষ্কার করুন

যদি বৃষ্টির কারণে আপনাকে কাদা-পানির মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়, তাহলে বাড়িতে ফিরে দ্রুত সাবান দিয়ে হাত-পা পরিষ্কার করে নিতে হবে। এতে অবহেলা করলে নানা সমস্যা দেখা দিতে পারে। ত্বকের সংক্রমণ রোধ করতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পরিচ্ছন্ন থাকলে রোগ-জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না।

গরম পানীয় পান করুন

বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই বাইরের তাপমাত্রা কমে যায়। এসময় আপনাকে আরাম দিতে পারে এককাপ গরম চা, কফি কিংবা উপকারী যেকোনো পানীয়। শরীরের উষ্ণতা স্বাভাবিক রাখতে এসময় আপনি এককাপ আদা চা খেতে পারেন। কিংবা খেতে পারেন আপনার পছন্দের কোনো উষ্ণ পানীয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]