• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০১:৩১ দুপুর

পবিত্র ঈদুল আজহা ২৭ নাকি ২৮ মে, জানা গেল বিস্তারিত

ছবি: সংগৃহীত

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও সরকারি ক্যালেন্ডারের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশে আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

সৌদি আরব-এর সরকারি ক্যালেন্ডার উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডারের তথ্যমতে, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন, অর্থাৎ জিলকদ মাস পূর্ণ হবে। সেই হিসাব অনুযায়ী ২৭ মে ঈদের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

একইভাবে পাকিস্তান-এর জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত-এর জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, হজের আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে, এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

ইউরোপ ও যুক্তরাজ্যে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ ২৭ মে (বুধবার) অথবা ২৮ মে (বৃহস্পতিবার) শুরু হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন ইসলামিক মিডিয়া প্ল্যাটফর্ম।

বাংলাদেশ-এ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সে অনুযায়ী দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তবে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]