• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৬:৪১ বিকাল

২৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল পাকিস্তান

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান করেছে। অভিষিক্ত দুই ব্যাটসম্যান আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল যথাক্রমে ৮৫ ও ৩৭ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের ভিত্তিতে সফরকারী দলটি এখনো ২৩৪ রানে পিছিয়ে রয়েছে।

এর আগে শুক্রবার শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। প্রথম দিনেই ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনে বাংলাদেশ আরও ১১২ রান যোগ করার পর বাকি ৬ উইকেট হারায়। ফলে প্রথম ইনিংসে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ৪১৩ রান।

বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত, যিনি ১৩০ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১০১ রান করেন। এছাড়া সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ২০০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯১ রান করে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন।

১৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে ফেরেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৬৭ বলে ৩৩ রান করেন লিটন দাস। মাত্র ১৯ বলে তিন চার আর এক ছক্কায় ২৮ রান করে ফেরেন পেস বোলার তাসকিন আহমেদ।

পাকিস্তানের হয়ে ৯২ রানে ৫ উইট নেন মোহাম্মদ আব্বাস। ১১৩ রানে ৩ উইকেট নেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।

জাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১০৬ রান করে ফেরেন ওপেনার ইমাম উল হক। তিনি ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে ফেরেন।

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন এই টেস্টে অভিষেক হওয়া পাকিস্তানের দুই তরুণ আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। তাদের কল্যাণে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]