• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:৪৭ সকাল

রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। জিতলে কিংবা ড্র করলেই লিগ জয় নিশ্চিত— এমন সমীকরণ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে বার্সা। ম্যাচে ২-০ গোলের জয়ে ২৯তম লিগ শিরোপা জেতে কালাতান ক্লাবটি। দলের হয়ে গোল করেন রাশফোর্ড ও ফেরান তোরেস।

রোববার (১০ মে) নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয় হ্যান্সি ফ্লিকের দল।

ক্লাসিকোতে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। প্রায় ৫৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে ধার দেখিয়েছে তারা। গোলের উদ্দেশে ১০টি শট নেয় বার্সা, যার সাতটিই ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে আটটি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি।

ম্যাচের ৯ম মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে বার্সাকে এগিয়ে দেন ইংলিশ তারকা রাশফোর্ড। তার নয় মিনিট পরই আবারও আঘাত হানে বার্সা। 

ওলমোর দারুণ এক ব্যাক ফ্লিক থেকে জালের ঠিকানা খুঁজে নেন ফেরান। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় রিয়ালের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত প্রথমার্ধের ব্যবধান ঠিক রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

অবশ্য শিরোপার সংখ্যায় এখনও এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাদের ঘরে আছে ৩৬টি লা লিগা ট্রফি। তবে ব্যবধান কিছুটা কমিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের মোট শিরোপা এখন ১০৫টি, আর বার্সেলোনার ১০৪টি। ক্লাসিকোর জয় সংখ্যাতেও সমতা ফিরিয়েছে বার্সা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এখন উভয়ের জয়ের সংখ্যা ১০৬টি।

৩৫ রাউন্ড শেষে ৩০ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৯১। ২৪ জয় ও পাঁচ ড্রয়ে মাদ্রিদের পয়েন্ট ৭৭। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিলো মাদ্রিদ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]