• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৯ মিনিট পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৬:৪৩ বিকাল

মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাসিকস অব অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ৩ টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে কর্মরত সকল কর্মীদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোঃ রাহানুল ইসলাম। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিরূপণ এবং যেকোনো সংকটকালীন পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলার ব্যবহারিক কৌশল ও তাত্ত্বিক বিষয়সমূহ নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে আত্মহানি প্রবণতা, মানসিক অস্থিরতা, জরুরি কাউন্সেলিং এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে মানসিক সংকটের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক মূল্যায়ন এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব। এই কর্মশালা অংশগ্রহণকারীদের জরুরি মানসিক স্বাস্থ্য পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

এছাড়াও কর্মশালায় তিনটি ড্রাগ ট্রিটমেন্ট কেয়ার সেন্টারের ম্যানেজার ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]