• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:৪৫ সকাল

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলির শব্দে কিছু সময়ের জন্য হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সংক্ষিপ্ত সময়ের জন্য লকডাউন জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চেকপয়েন্টের কাছে এক ব্যক্তি এসে হঠাৎ পিস্তল বের করে গুলি চালাতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পথচারী একজনও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের কোনো সদস্য আহত হননি। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন, তবে তিনি নিরাপদ ছিলেন।

ঘটনার সময় হোয়াইট হাউসের বাইরে অবস্থান করা বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা টানা গুলির শব্দ শুনতে পান। এবিসি নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে রিপোর্টিংয়ের সময় হঠাৎ গুলির শব্দে মাটিতে আশ্রয় নিতে দেখা যায়। তিনি জানান, “ডজনখানেক গুলির শব্দ শোনা গেছে” এবং পরে সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক মাধ্যমে জানান, ঘটনাস্থলে এফবিআই সদস্যরা উপস্থিত হয়ে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডিসি নিউজ নাউয়ের উপস্থাপক ক্রিস ফ্লানাগান জানান, প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।

এর আগেও চলতি মাসে হোয়াইট হাউসের আশপাশে অস্ত্রধারী ব্যক্তিকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়া গত এপ্রিল মাসে প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে হত্যাচেষ্টার অভিযোগও সামনে আসে।

সূত্র- theguardian.

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]