• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১২:২৭ দুপুর

দেশের প্রযুক্তি বাজারে নতুন মাত্রা যোগ করলো লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন মাত্রা যোগ করতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি. নিয়ে এসেছে লেনোভো এআই পাওয়ার্ড LOQ গেমিং ল্যাপটপ (83JE00WPLK)। এই ল্যাপটপটি শক্তিশালী এআই পারফরম্যান্স, আধুনিক গেমিং প্রযুক্তি এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিংয়ের সমন্বয়ে তৈরি।

ল্যাপটপটির অন্যতম প্রধান আকর্ষণ হলো; এর উন্নত এআই প্রসেসিং সক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে- RTX 5050 8GB DDR7 গ্রাফিক্স, যা প্রায় 440 AI TOPS পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। পাশাপাশি জটিল এআই টাস্ক, ডাটা প্রসেসিং, কোডিং, কনটেন্ট ক্রিয়েশন এবং হাই-এন্ড গেমিং এর জন্য এই ল্যাপটপটিতে রয়েছে ডেডিকেটেড AI CHIP LA1, যার ফলে কাজ দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

ল্যাপটপটিতে রয়েছে- 13th Gen Intel Core i7-13650HX প্রসেসর, যা ১৪ কোর এবং ২০ থ্রেড সমর্থিত। এর সাথে থাকা ১৬জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২জিবি এনভিএমই এসএসডি দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত M.2 স্লট থাকার ফলে ভবিষ্যতে স্টোরেজ আপগ্রেডের সুবিধাও থাকছে।

১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪হার্জ রিফ্রেশ রেট, ১০০% sRGB কালার অ্যাকুরেসি এবং G-SYNC প্রযুক্তি, যা গেমিং, ভিডিও এডিটিং ও ডিজাইনিংয়ে আরও স্মুথ এবং বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি নিরাপত্তার জন্য E-Shutter সমর্থিত 5MP হাই-ডেফিনিশন ক্যামেরা, Nahimic Audio প্রযুক্তি, লুনা গ্রে প্রিমিয়াম ডিজাইন এবং হোয়াইট ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটিকে দিয়েছে আধুনিক ও আকর্ষণীয় লুক।

ভবিষ্যৎমুখী প্রযুক্তির এই গেমিং ল্যাপটপটি বর্তমানে ১৮০,০০০ টাকায় ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে যা এক মাস পর্যন্ত স্থিতিশীল থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]