• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৯ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০২:০৩ দুপুর

সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার ১৬টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থী ও কাদিয়ানী সম্প্রদায় প্রতি বছর সৌদি আরবের সাথে সংগতি রেখে এ ঈদ-উল-আজহা উদযাপন করে থাকেন। প্রায় ১৫০ বছর ধরে বরগুনার বিভিন্ন গ্রামে এভাবে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৭ মে) সকাল ৮টায় বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা রুহুল আমিন এই জামাতে ইমামতি করেন।

নামাজ শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মসজিদ প্রাঙ্গণেই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি করেন। এরপর তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুরা, খোন্তাকাটা, হোসনাবাদ ইউনিয়নের আনার জলিশা, কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের কয়েক হাজার অনুসারী প্রতি বছরই সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন।

এছাড়াও ঈদ উদযাপন করছেন বরগুনা পৌর শহরের আমতলা, সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, আউয়াল নগর, উত্তর তক্তাবুনিয়া; পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া, কাকচিড়া; এবং তালতলী উপজেলার পশ্চিম ঝারাখালী ও করইবারিয়া গ্রামের প্রায় আড়াই হাজার মানুষ।

এ বিষয়ে বেতাগী মল্লিক বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম সরোয়ার আহসান বলেন, "সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর আমরা ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আজহা উদযাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরও আমরা ঈদ-উল আজহা উদযাপন করছি।"

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]