• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ১১:০১ রাত

আইনশৃঙ্খলা অবনতির সাথে সরকারি দলের লোকেরাই জড়িত: ডাঃ তাহের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনা ঘটছে—এসব কিছুই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ সরকারি দলের লোকেরাই এসবের সাথে জড়িত।

যেহেতু সরকারি দলের লোকেরাই এসবের সাথে জড়িত, তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর আচরণ করতে চাইলেও পারে না। আমরা সংসদে এই বিষয়টি তুলে ধরব। সংসদের বাইরেও যেহেতু আমরা তাদের সাথে একসাথে কাজ করেছি, কথা বলার সুযোগ রয়েছে—এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায়, সেটা আলাপ করব।

ডাঃ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কিনা এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, আমরা এত তাড়াতাড়ি ব্যর্থ সরকার বলতে চাই না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, তাহলে তাদের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ তাকে ব্যর্থ সরকার হিসেবেই ট্রিট করবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমি বিএনপি ও সরকার প্রধানকে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে এসব চিহ্নিত করে সমাধান করে আমাদের উন্নয়নের দিকে যাওয়া উচিত।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার তেরো ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]