• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১২:২৬ দুপুর

ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা, উত্তেজনা ও বিতর্ক

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে একসঙ্গে ১৫টি মসজিদ সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। রাজ্যের ইটানগর ক্যাপিটাল অঞ্চলে (আইসিআর) অবৈধ বসতি স্থাপন ও অনুমোদনহীন ধর্মীয় স্থাপনার অভিযোগে এ অভিযান চালানো হয়।

স্থানীয় প্রশাসনের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এসব মসজিদ নির্মাণ করা হয়েছিল। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও)-এর চাপ ও আন্দোলনের পর সরকার এই উদ্যোগ নেয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অনুমোদনহীন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। এর আগে তারা রাজধানী অঞ্চলে ২৪ ঘণ্টার বন্‌ধও পালন করেছিল।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে সংগঠনটির বৈঠকের পর বিষয়টি গুরুত্ব পায়। এরপর জেলা প্রশাসনকে অনুমোদনবিহীন স্থাপনা শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে জরিপে ১৫টি অবৈধ মসজিদ চিহ্নিত করা হয় এবং ধাপে ধাপে সেগুলো সিলগালা করা হয়।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৫টির মধ্যে ১২টি স্থাপনা প্রথম ধাপে সিলগালা বা খালি করা হয়। পরবর্তীতে বাকি তিনটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

এই ঘটনার পর রাজ্যে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য কর্মকর্তারা স্বীকার করেছেন, সীমান্ত নজরদারি দুর্বল হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে উঠছে এবং নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সংগঠনগুলো তাদের দাবিগুলো পূরণ না হলে আরও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]