খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ জুন) রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। এছাড়া ঘটনায় হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নির্বাপণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তও করা হবে।
হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর