নারীদের জন্য কর্মসংস্থান, ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ তৈরি করতে আগামী ১৯ জুন রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে atB Jobs Presents Women's Job Fair 2026। এই বিশেষ আয়োজনটির টাইটেল পার্টনার হিসেবে থাকছে Career Hub - Powered by BRAC এবং Women Empowerment Partner হিসেবে রয়েছে SMCI
এই বিষয় নিয়ে গতকাল বুধবার ১৭ই জুন ২০২৬ইং রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে atB Jobs আয়োজক কমিটি। তারা বলেন, atB Jobs Presents Women's Job Fair 2026 এ এসে অনেকেই তাদের কানখিত লক্ষ্য খুঁজে পাবেন। বহু প্রতিষ্ঠান নারী ট্যালেন্ট নিয়োগ এবং ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।
চাকরির সুযোগের পাশাপাশি আয়োজনে থাকবে ক্যারিয়ার গাইডলাইন, সরাসরি ইন্টারভিউ, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং সুবিধা এবং বিশেষ এক্সপেরিয়েন্স জোন।
মেলায় অংশগ্রহণকারীরা উপভোগ করতে পারবেন Japanese Kimono (Traditional Japanese Wear), Traditional Japanese Food, Selfie Corner এবং Breastfeeding Zone-এর মতো বিশেষ সুবিধা আয়োজকদের মতে, বাংলাদেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দক্ষ নারী পেশাজীবীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এই আয়োজন দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনে ৫,০০০-এর বেশি নারী চাকরিপ্রার্থী এবং ৫০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
ইতোমধ্যে বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এই আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে Aarong, Confidence Infrastructure PLC, STS Group, Sajida Foundation, iFarmer, Syngenta Bangladesh, QA Harbor Limited, Hameem Group, Orange Corner, PRAN, Fakir Fasion, LankaBangla Finance PLC, Bitopi Group, Asian Holdings, Get Levrg, Augmedix Bangladesh, Job Booster Bangladesh, Zenov BPO, Fiber@Home, WEND, Wander Woman, Sunman Group, Glafit, Sunset Kuakata, Bay Development, Nippon Koei Bangladesh Ltd, Joules Power Ltd। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে JETRO, JBCCI, KIMONOVA, BREONNA, Joya Sanitary Napkin, SMC PLUS, Takumi A Japanese Restaurant।
তারা আরো জানান, এগুলো ছাড়াও আরও বহু প্রতিষ্ঠান নারী ট্যালেন্ট নিয়োগ এবং ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।
চাকরির সুযোগের পাশাপাশি আয়োজনে থাকবে ক্যারিয়ার গাইডলাইন, সরাসরি ইন্টারভিউ, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং সুবিধা এবং বিশেষ এক্সপেরিয়েন্স জোন। মেলায় অংশগ্রহণকারীরা উপভোগ করতে পারবেন Japanese Kimono (Traditional Japanese Wear), Traditional Japanese Food, Selfie Corner এবং Breastfeeding Zone-এর মতো বিশেষ সুবিধা আয়োজকদের মতে, বাংলাদেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দক্ষ নারী পেশাজীবীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এই আয়োজন দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর