• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৩:৪৭ দুপুর

ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, ৯০০ মিটার জাল জব্দ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাকায় ঝিনাই নদীতে অবৈধভাবে চায়না জাল (চায়না দুয়ারী জাল) ব্যবহার করে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মো. নাজমুল হক এবং পুলিশের সদস্যরা।

অভিযানকালে ঝিনাই নদীতে তল্লাশি চালিয়ে প্রায় ৯০০ (নয়শত) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নদীতে মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]