• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১২:৩৪ দুপুর

নম্বর ছাড়াই যোগাযোগের পথ খুলছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ফাইল ফটো

ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে মোবাইল নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ জন্য চালু করা হচ্ছে ইউজারনেমভিত্তিক পরিচয় ব্যবস্থা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই মোবাইল নম্বর প্রয়োজন হবে। তবে ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীরা ফোন নম্বরের পরিবর্তে শুধু ইউজারনেম শেয়ার করেই অন্যদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

দীর্ঘদিনের উন্নয়ন কাজ শেষে ফিচারটির ব্যবহারবিধিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আজ থেকেই ব্যবহারকারীরা আগাম ইউজারনেম সংরক্ষণের সুযোগ পাবেন। একটি ইউজারনেমে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৩৫টি অক্ষর ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে তারকা, জনপরিচিত ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। এরপর সাধারণ ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপের নীতিমালা অনুসরণ করে নিজেদের পছন্দের ইউজারনেম নির্বাচন করতে পারবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতারা চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন।

যেসব দেশে এই ফিচার চালু হবে, সেসব দেশের ব্যবহারকারীরা নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানতে পারবেন। এরপর Settings > Account > Username অপশনে গিয়ে ইউজারনেম সংরক্ষণ করা যাবে। পাশাপাশি একটি ইউনিক ইউজারনেম কী তৈরি করা যাবে, যার মাধ্যমে অন্যরা সহজেই যোগাযোগ শুরু করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তিন বিলিয়নের বেশি ব্যবহারকারীর মধ্যে একই ইউজারনেম যেন একাধিক ব্যক্তি ব্যবহার করতে না পারেন, সে জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইউজারনেম লিখে কাউকে খুঁজে বের করার সুবিধা থাকবে না। কেবল যাদের কাছে নির্দিষ্ট ইউজারনেম থাকবে, তারাই ওই ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজন হলে ব্যবহারকারীরা যেকোনো সময় ইউজারনেম পরিবর্তন বা এই ফিচার বন্ধও করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যালিস নিউটনরেক্স বলেন, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত যোগাযোগের তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

বর্তমানে ইউজারনেম কেবল সরাসরি মৌখিকভাবে বা টেক্সট মেসেজের মাধ্যমে শেয়ার করা যাবে। এ জন্য এখনই কোনো কিউআর কোড সুবিধা রাখা হয়নি।

উল্লেখ্য, টেলিগ্রাম, সিগন্যাল এবং ওয়্যার-এর মতো প্রতিদ্বন্দ্বী মেসেজিং প্ল্যাটফর্মগুলোতে দীর্ঘদিন ধরেই ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা নেতৃত্বে পরিবর্তনের পর অবশেষে হোয়াটসঅ্যাপে এই বহুল প্রত্যাশিত ফিচার চালু করতে যাচ্ছে।

সূত্র: সামা অনলাইন 

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]