• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:৩১ বিকাল

ফ্রান্সে এনআইডি কার্যক্রম নিচ্ছে না ইসি

প্রতীকী ছবি

আপাতত ফ্রান্সে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলতি মাসেই সিঙ্গাপুর ও বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করা হবে বলে জানিয়েছে কমিশন।

রোববার (১২ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এখনই কার্যক্রম শুরু না করার জন্য অনুরোধ করছেন। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৩ জুলাই ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাচ্ছে বাহরাইনে। এছাড়া ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

অন্যদিকে ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে সিঙ্গাপুরে। ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে ২৯ জুলাই।

অন্যদিকে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি ও ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা টিম ফ্রান্সে যাওয়ার কথা ছিল। প্রবাসে এনআইডি কার্যক্রমের সকল ব্যয় বহন করা হয় আইডিইএ প্রকল্প-২ থেকে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া; মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে এনআইডি আবেদন নিয়ে দেশে যাচাই করে এনআইডি প্রিন্ট করে ইসি। এরপর তা দূতাবাসের মাধ্যমে আবার সংশ্লিষ্টদের এনআইডি সরবরাহ করে থাকে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]