• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৯:৫৫ রাত

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এমপি আব্দুস সালাম পিন্টু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সারা দেশে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে গত ১৬ জুলাই। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পুরাতন ১ নম্বর ওয়ার্ডে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।

সোমবার (২০ জুলাই) বরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পরিদর্শন সভায় সভাপতিত্ব করেন ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল এবং উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে এমপি অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু ধোপাকান্দি ইউনিয়নের কৃষক আব্দুল জলিলের বাড়িতে গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, কৃষক কার্ডের তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়া। তাই তথ্য সংগ্রহকারীদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য কৃষকদের তথ্য সংগ্রহকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

জানা যায়, ধোপাকান্দি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]