রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় আলোচনা করতে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি সংসদ সচিবালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
চিঠি বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হওয়া পদ ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সরকারি গেজেটে তফসিল ঘোষণা করবে। এজন্য স্পিকারের সুবিধাজনক সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই সাক্ষাতে নির্বাচন কমিশনাররা ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ বিষয়ে আলোচনার জন্য এ সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর