• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ১০:১২ রাত

আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে: এমপি নাছির চৌধুরী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরী। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং মিত্র।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নাছির চৌধুরী বলেন, “আমরা তাদের নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।”

৮ আগস্ট বিএনপির নামে ঘোষিত আরেকটি সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা ওই সমাবেশ করতে চায়, তারা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তিনি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই।”

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এমপি নাছির চৌধুরী দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “আমি একা, আমার কোনো ভাই নেই। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওরা চোর। তাদের চুরি করার সুযোগ না দেওয়ায় তারা বলছে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করেছি।”

তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে আছি, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।” এ সময় তিনি উপজেলায় বরাদ্দ হওয়া বাজেটের তথ্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলাম, সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]