গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনীতি এবং পদ-পদবি থেকে একে এক পদত্যাগ করছেন স্থানীয় নেতা-কর্মীরা। সবশেষ শুক্রবার (৭ আগস্ট) ও শনিবার (৮ আগস্ট)- এই দুই দিনে নতুন করে আরও চার আওয়ামী লীগ নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এতে করে গত পাঁচ দিনের ব্যবধানে জেলাটিতে পদত্যাগকারী নেতাকর্মীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেল।
শনিবার সকালে মুকমুদপুর উপজেলায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেন দুই নেতা। তারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং মুকসুদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এফ এম মামুন।
অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের করে পদত্যাগ করেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত ফকির।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তারা নিজ নিজ দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আওয়মী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে আর কোনো দিন রাজনীতি করবেন না।
এছাড়া, শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কাশিয়ান উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শেখ পদত্যাগ করেন। সংবাদে সম্মেলনে তিনি বলেন, আজ থেকে আমি ব্যক্তিগত করণে আওয়ামী লীগের রাজনীতি ও পদ থেকে অব্যাহতি নিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর