• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
এনায়েত করিম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:৫৪ রাত

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস পালন না করার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

দেশব্যাপী সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয়ভাবে ৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস পালন করা হয়। তবে মোরেলগঞ্জের উত্তর সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা আক্তার কে ও শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( সাবেক সিএস পাঠামারা) প্রধান শিক্ষক তালুকদার ওমর ফারুকের বিদ্যালয়ে দিবসটি পালন না করে বিদ্যালয় তালাবদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।

বিষয়টি সংবাদকর্মীদের নজরে এলে প্রশাসন নড়েচড়ে বসে ও ৬ আগস্ট বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক রুপম কুমার, ইয়াসিন হাওলাদার, তানিয়া, রুমা, শারমীন আক্তার, মারজানা ইয়াসমিন কে কারণ দর্শানোর নোটিশ দেয় মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।'

৮ আগস্ট এ ঘটনায় বিদ্যালয় দুটির সকল শিক্ষককে সরকারি আদেশ অমান্য, দায়িত্বে উদাসীনতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। যাহা মোড়লগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন স্বাক্ষরিত নোটিসে দেখা যায়।

সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা জানান, জুলাই গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস থেকে দিবসটি যথাযথভাবে উদযাপন এবং কর্মসূচির ছবি নির্ধারিত গ্রুপে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ওই দুই বিদ্যালয়ের কোনো কর্মসূচির ছবি গ্রুপে দেখা যায়নি।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন বলেন, “অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয় দুটির সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]