বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭ শত ৩০ পিচ ইয়াবাসহ জাহিদুল ইসলাম কালাম(৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬।
রবিবার (৯ আগস্ট) ভোররাত সাড়ে ৪ টার দিকে পৌরসভার বারইখালী এলাকার হোটেল আল হেলাল এর ৪ নম্বর কক্ষ থেকে ওই যুবককে আটক করে। জাহিদুল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রতন হাওলাদারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় র্যাবের ওয়ারেন্ট অফিসার মো. বদর উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। একই সাথে জাহিদুল ইসলাম কালামের নিকট থেকে উদ্ধার করা ৯ হাজার ৭ শত ৩০ পিচ ইয়াবা, নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে। কালামের বিরুদ্ধে কক্সবাজারর টেকনাফ ও ঢাকার যাত্রাবাড়ি থানাসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মাদকের মামলা রয়েছে বলেও থানা পুলিশ জানিয়েছে।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯৭৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম ওরফে কালামকে গ্রেফতার করে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর