শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সুমন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী আটক হয়েছে। আটককৃত ছাত্রলীগ কর্মী সুমন শার্শার বেলতা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই চিরঞ্জিৎ মণ্ডল সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শনিবার রাতে কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুমন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ (মামলা নং ০১, তারিখ ০১/১০/২০২৫) অনুযায়ী তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে ১৬ আগস্ট দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর