জয়পুরহাটে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তরান্বিত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক। সভায় জেলায় মাদকের বিস্তার রোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের কঠোর নির্দেশ দেওয়া হয়।
এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিজিবি, র্যাব, আনসার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর