ভারতের কেরালায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ত্রিশূর জেলার কৈপমঙ্গলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দমকলকর্মীরা গাড়ির একটি অংশ কেটে ভেতরে আটকে থাকা দুজনকে বের করে আনেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা আটজনই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল, চালকের কোনো গাফিলতি ছিল কি না এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর