• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৬ দুপুর

‘মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

দেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি স্বীকার করে প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের বক্তব্য ও ব্যাখ্যায় সরাসরি অসন্তোষ জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের একপর্যায়ে স্পিকারের আসনে বসে আলোচনায় অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বক্তব্য দেন।

আলোচনা শেষে বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাবমিসিভ ওয়েতে বিষয়টি একনলেজ করেন এবং দুঃখ প্রকাশ করেন, আনফরচুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিষয়টিকে সেভাবে এড্রেস করেন না। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, আর মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে গেছে।’ 

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেখানে দুঃখ প্রকাশ করছেন, সেখানে মন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ চলে যাওয়ার পেছনে বিভিন্ন কারণের দীর্ঘ ব্যাখ্যা শোনা যাচ্ছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, জাতির সামনে প্রকৃত সত্য তুলে ধরা এবং বিষয়টি পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিনয়ের সঙ্গে সংকটের বিষয়টি যথাযথভাবে মোকাবিলা ও ব্যাখ্যা করার আহ্বান জানান।

এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাঁর উত্থাপিত নোটিশে বলেন, দেশে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে শহর ও গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে শত শত শিল্প-কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মহীন হচ্ছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়। এতে দেশের সামগ্রিক অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে বলে দাবি করেন তিনি।

জাতীয় এই সংকট মোকাবিলায় সরকারের করণীয় নির্ধারণে সংসদে অবিলম্বে আলোচনা করার দাবি জানান বিরোধীদলীয় নেতা। গত ২৭ আগস্ট দেওয়া ওই নোটিশে তাঁর সঙ্গে আরও পাঁচজন সংসদ সদস্য যৌথভাবে স্বাক্ষর করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]