• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৯ বিকাল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে আবেদন করতে বলল ইসি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণ করতে ১০ দিনের মধ্যে পর্যবেক্ষণ সংস্থাগুলোকে আবেদন করতে বলল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক জানান, নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের সময়সূচি জারি হওয়ার ১০(দশ) দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্ৰীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করিতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের সঙ্গে এলাকাভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা প্রদান করতে হবে।

এরআগে আজ দুপুরে ২৯ অক্টোবরকে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে এ আসনের ভোটের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এসময় তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি- এই তিনজন।

তিনি বলেন, এ নির্বাচনে আউট অভ কান্ট্রি ভোটিং থাকছে এবারও। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও ১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।

সবশেষে ভোটার তালিকা অনুযায়ী, এ আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটগ্রহণ সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত। ভোটকেন্দ্র ১৮৫টি, ভোটকক্ষ ৯৮৯টি।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]