• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৫ বিকাল

কুমিল্লা শিক্ষা বোর্ডে পুননিরীক্ষনে ৩৩৬ জন পাশ করেছে

ফাইল ফটো

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন।

যাচাই-বাছাই শেষে প্রকাশিত ফলাফলে ১ হাজার ৯৪৪ জনের ফল পরিবর্তন হয়, যার মধ্যে ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানায়, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ফলাফলে পরিবর্তন আসা শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়, যেখানে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। ফলাফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছিল।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]