ইরানের বিরুদ্ধে ছয় মাস ধরে যুদ্ধ চালিয়েও কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প — এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মিত্রদের ক্রমাগত অগ্রগতির ফলে পশ্চিম এশিয়ার এই সংকট ওয়াশিংটনের জন্য দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
আইআরআইবি নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, 'ওয়াশিংটন পোস্ট'-এর প্রতিবেদনে বলা হয়েছে: ইরানের বিরুদ্ধে ছয় মাস যুদ্ধের পরেও ট্রাম্প এই চোরাবালি থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাননি। বরং বিশ্বের জ্বালানি সরবরাহের দুটি গুরুত্বপূর্ণ করিডোর হরমুজ ও বাব আল মান্দেব প্রণালি কার্যত তেহরানের নিয়ন্ত্রণে চলে গেছে। এছাড়া, হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে যাওয়া সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ৭০ ডলার থেকে বেড়ে ১০৫ ডলারে দাঁড়িয়েছে এবং মার্কিন পেট্রোলের দাম প্রায় তিন ডলার থেকে বেড়ে চার ডলার ৩০ সেন্টে পৌঁছেছে। ফলে বৈশ্বিক অর্থনীতি এখন মারাত্মক চাপের মুখে পড়েছে।
পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধাস্ত্রের মজুত কমে আসা এবং নিজেদের ঘাঁটিতে হামলার আশঙ্কা মাথায় রেখে যুক্তরাষ্ট্র এখন সরাসরি সামরিক পদক্ষেপ থেকে সরে অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলে ঝুঁকছে। তবে এত কিছুর পরও তেহরান তার অবস্থানে অনড় রয়েছে, বরং তার মিত্রদের সাম্প্রতিক সাফল্য ইরানের দর-কষাকষির সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন পোস্ট।
সাজু/নিএ
সর্বশেষ খবর