• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪২ দুপুর

বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ ১জন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. সজল হাওলাদার (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টায় আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকঝুড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা শাখার এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সজল হাওলাদারের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সজল হাওলাদার বরগুনা সদরের ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকার মো. লতিফ হাওলাদার এর ছেলে।

পরবর্তীতে আসামিকে গাঁজা সহ আমতলী থানায় হস্তান্তর করা হয়।

আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]