• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
সাগর হোসেন
জাবি প্রতিনিধি
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ রাত

অধ্যাপক জামাল উদ্দীনকে সিন্ডিকেট সদস্য করতে সাবেক ছাত্রদল ও জাকসু নেতাদের প্রস্তাবনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, বর্তমান সিনেট সদস্য ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃ জামাল উদ্দিন (রুনু)-কে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা হয়েছে। জাবি শাখা ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ এবং জাকসুর প্রাক্তন প্রতিনিধিরা যৌথভাবে এই প্রস্তাবনা প্রদান করেন।

উপাচার্য বরাবর প্রেরিত উক্ত প্রস্তাবনা পত্রে অধ্যাপক জামাল উদ্দিন রুনুর দীর্ঘ প্রায় চার দশকের রাজনৈতিক, একাডেমিক, প্রশাসনিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ মেয়াদে এবং ২০২৩ সাল থেকে পুনরায় নির্বাচিত সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের দুর্নীতি বিরোধী 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' আন্দোলনে তিনি অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জাবি ও সাভারকেন্দ্রিক আন্দোলনের শুরু থেকে ৫ আগস্টের লংমার্চ পর্যন্ত শিক্ষার্থীদের সংগঠিত করা এবং আন্দোলনের ৯ দফা দাবি প্রণয়নে তিনি সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একাডেমিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪ সালের আগস্টে ফেনীর বন্যায় ত্রাণ বিতরণ এবং শিক্ষার্থীদের সহায়তায় 'দান নয়, ধার' উদ্যোগসহ পরিবেশ সচেতনতামূলক নানা কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বের কথা নথিতে উঠে এসেছে।

সংগঠনটির দীর্ঘদিনের ত্যাগ, প্রশাসনিক দক্ষতা ও সততা বিবেচনা করে অধ্যাপক জামাল উদ্দিন রুনুর নাম সিন্ডিকেট সদস্য হিসেবে রাষ্ট্রপতির নিকট প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই সুপারিশপত্রে স্বাক্ষর ও প্রস্তাব প্রদান করেন জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাকসুর সাবেক শীর্ষ নেতৃবৃন্দ। প্রস্তাবকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক জাকসু নেতৃবৃন্দ ও জাবি ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্য থেকে সাবেক জাকসু ভিপি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, জাকসুর সাবেক এজিএস ও শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আউয়াল মোল্লা, জাকসুর সাবেক জিএস কে. এম. রাশেদুল হাসান, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জাকসুর সাবেক জিএস মোহাম্মদ শামছুল, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আরমান, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ, জাকসুর সাবেক এজিএস মোখলেছুর রহমান বাদল, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম, জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল হক, জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাবির হোসাইন, সাবেক জাকসু ভিপি মোঃ মাসুদ হাসান লিটন এবং জাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ড. মোঃ তৌফিকুল ইসলাম।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]