• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৬ দুপুর

বিক্ষোভে উত্তাল পাঞ্জাব, মিগ-২৩ ও ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে এক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রদর্শিত ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর উঠে পড়েন। এছাড়া কয়েকজন শিক্ষার্থীকে সামরিক ট্যাংকের ওপরও দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান এবং কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেন। পরে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে থাকা এক শিক্ষার্থীকে বাইরের এক ব্যক্তি ধর্ষণ করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুরের পাশাপাশি কিছু স্থাপনা ও বস্তুতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কয়েকটি দোকানেও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

জলন্ধর রেঞ্জের ডিআইজি নবীন সিংলা এনডিটিভিকে বলেন, পুলিশ ওই শিক্ষার্থীর বক্তব্য নিয়েছে এবং অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। তদন্তের অংশ হিসেবে ফরেনসিক আলামত, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হবে।

তিনি জানান, ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিং এই দলের নেতৃত্ব দেবেন।

পুলিশ কর্মকর্তারা জানান, ছাত্রীনিবাসে শুধু নারী কর্মী নিয়োগসহ শিক্ষার্থীদের আরও কয়েকটি দাবি রয়েছে।

এদিকে এলপিইউর রেজিস্ট্রার মনিকা গুলাটি শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]