• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:১৪ রাত

বাংলাদেশ চ্যালেন্জার'স কাপ কারাতে প্রতিযোগিতায় বিকেএফকেএস পাঁচলাইশ  চ্যাম্পিয়ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় গত ২-৩ অক্টোবর ২০২৬ চট্টগ্রাম এলজিইডি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মুন্না'স একাডেমী প্রেজেন্টস ১ম বাংলাদেশ চ্যালেন্জার'স কাপ কারাতে প্রতিযোগিতা-২০২৬। উক্ত প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের জেলা, উপজেলা, কারাতে এসোসিয়েশন ও কারাতে ক্লাব হতে ৪০ টি দলের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

৪০ টি দলের মধ্যে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের শাখা বিকেএফকেএস ২৭ টি স্বর্ন পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ফ্রেন্ডস ক্লাব ২২ টি স্বর্ন পদক পেয়ে রানারআপ হয়।

গত ২ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ.জি.এম. মনিরুল হাসান সরকার, বিকেএফকেএস সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আহমেদ ফরহাদ হোসেন, সহকারী পরিচালক, দূর্নীতি দমন কমিশন ( নোয়াখালী অঞ্চল), মুন্না'স একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান লেকচারার ইন্জিনিয়ার মহিবুল্লাহ হক মুন্না, বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন কিউখাই এর সভাপতি শামসের আলম ভুঁইয়া, বিকেএফ সদস্য মোহাম্মদ রমজান, এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স ধারী কোচ ও বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শিহান এ বি রনির সার্বিক তত্বাবধান ও সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতার খেলা পরিচালনা ও রেফারীর দায়িত্বে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সকল লাইসেন্স ধারী রেফারী গন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]