আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ভবিষ্যতে দেশটির প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন এবং নির্বাচনে সহজেই জয়ী হবেন—এমন দাবি করেছেন চীনা শিক্ষাবিদ ও অনলাইন ভাষ্যকার জিয়াং শুয়েকিন।
‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ নামে অনলাইনে পরিচিত জিয়াং সম্প্রতি বিতর্কিত কনটেন্ট নির্মাতা স্নিকোর কিক চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ ভবিষ্যদ্বাণী করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
জিয়াংয়ের দাবি, মেসি একসময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন এবং সহজেই জয়লাভ করবেন। এমনকি তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন বলেও মন্তব্য করেন।
সাক্ষাৎকারে জিয়াং বলেন, মেসি প্রেসিডেন্ট পদে লড়বেন এবং সহজেই নির্বাচিত হবেন। তার মতে, মেসি দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও জনপ্রিয়তার কারণে নানা বিতর্ক থেকে রেহাই পেতে পারেন।
তবে মেসির রাজনীতিতে প্রবেশের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে জিয়াংয়ের মন্তব্যকে মূলত একটি ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী হিসেবেই দেখা হচ্ছে।
আর্জেন্টিনায় মেসির জনপ্রিয়তা অবশ্য প্রশ্নাতীত। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার মাধ্যমে দেশটির ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন তিনি। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তারকা।
ফুটবলের বাইরে মেসির বিপুল জনপ্রিয়তার কারণে তাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক আলোচনা দেখা গেছে। তবে প্রেসিডেন্ট পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি এখন পর্যন্ত কেবল জিয়াং শুয়েকিনের করা একটি ভবিষ্যদ্বাণী।
সূত্র: ইয়াহু স্পোর্টস/এইচআইটি সি
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর