চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ‘নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল কাশেম ঝন্টু মাষ্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফুজ্জামান শরীফ শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করেন। এ সময় তিনি বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান (শেখন), সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আশাদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোমিনপুর ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মোঃ আব্দুস সেলিম ও মারমিয়া মুস্তারিন।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর