আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। অন্যদিকে, চোটের কারণে দলে রাখা হয়নি পেসার নাহিদ রানাকে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন আলিস আল ইসলাম। তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন নাহিদ রানা।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ অক্টোবর: বাংলাদেশ–জিম্বাবুয়ে, আবুধাবি
১৯ অক্টোবর: আফগানিস্তান–জিম্বাবুয়ে, আবুধাবি
২১ অক্টোবর: আফগানিস্তান–বাংলাদেশ, শারজাহ
২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর