• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৬ বিকাল

তরুণদের ভূমিকার কারণেই দেশ ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী

ছবি: সংগৃহীত

তরুণদের সাহসী ভূমিকার কারণেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যেতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ দুঃশাসনের মধ্যেও তরুণেরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে চিন্তা করেছেন। সাহসের সঙ্গে নিজেদের মতামত তুলে ধরেছেন তাঁরা। তরুণদের এই ভূমিকা প্রশংসার দাবিদার।

দীর্ঘদিনের দুঃশাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের সূচনা হয় উল্লেখ করে তিনি বলেন, প্রায় দেড় বছরের মাথায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তবে উত্তরাধিকার সূত্রে সরকারকে ব্যাংক লুটপাট, অর্থ পাচার এবং আর্থিক খাতের চরম অব্যবস্থাপনাসহ নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশের ব্যাংক, বীমা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় ক্ষমতাসীনদের ইচ্ছাই ছিল চূড়ান্ত। সরকারি প্লট, কৃষিজমি এমনকি সাধারণ মানুষের গবাদিপশুও প্রভাবশালীদের পছন্দ অনুযায়ী দখল করা হতো। তাঁর ভাষায়, তখন দেশ ভয়াবহ অন্ধকারের মধ্যে ছিল।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা বর্তমান সরকারের ওপর এসে পড়েছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে অর্থ লুটপাট করেছেন।

তিনি আরও বলেন, অতীতের অনিয়ম ও অব্যবস্থাপনার দায় বর্তমান বিএনপি সরকারের নয়। বরং লুটপাটনির্ভর অর্থনীতির ক্ষতি কাটিয়ে দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে সরকার।

সূত্র: বাসস

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]