রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে সড়কে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৭টি যানবাহন রেকার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি ৭৭০টি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৪২৩টি, উত্তরা বিভাগে ৪০৬টি, ওয়ারী বিভাগে ৩৯৫টি, মিরপুর বিভাগে ৩৫৭টি, তেজগাঁও বিভাগে ১৭১টি, লালবাগ বিভাগে ১৫৬টি এবং রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে।
অভিযানে আইনগত ব্যবস্থা নেওয়া যানবাহনের মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও উল্লেখযোগ্যসংখ্যক মোটরসাইকেল।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং যানজট নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর